নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫২৮ বার পঠিত
চিকিৎসকসহ ২৯ জন স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের মঞ্চ বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)। তাঁদের মধ্যে তিন চিকিৎসক কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বিডিএফ মনে করছে, রোগীরা রোগের তথ্য প্রকাশ না করা, চিকিৎসকদের জন্য সঠিক মানসম্মত সুরক্ষা পোশাক পর্যাপ্ত না থাকা এবং করোনার পরীক্ষা-নিরীক্ষার সংখ্যা কম হওয়ায় চিকিৎসকেরা আক্রান্ত হচ্ছেন।
আইসিইউতে চিকিৎসাধীন তিন চিকিৎসকের মধ্যে একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রো অ্যান্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক, একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক এবং আরেকজন অর্থোপেডিক সার্জন।
Posted ০৮:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | saimun zidne
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com