নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ প্রিন্ট ৭৮৬ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- ম্যারিকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং রিংশাইন লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ম্যারিকো লিমিটেড : কোম্পানিটি গত (এপ্রিল-জুন, ২০২০) সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। (এপ্রিল-জুন, ২০২০) অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে চলতি হিসাববছরে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ইপিএস ছিল ২৬ টাকা ৯৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১ টাকা ৬৪ পয়সা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো : কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত হওয়া দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ৭৩ পয়সা।
এদিকে গত ছয় মাসে (জানু-জুন ২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ৩৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২১ টাকা ১৭ পয়সা।
আইপিডিসি ফাইন্যান্স : লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২০-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে দ্বিতীয় প্রান্তিকে কোম্পািনিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫৩ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২০-জুন’২০) ইপিএস হয়েছে ৮৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৪ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ বা ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮২ পয়সা। গতবছর একই সময়ে তা ১ টাকা ৬২ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২০ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৯৮ পয়সা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা। এ হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১২ পয়সা।
এদিকে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৫২ টাকা।
আর ৩০ জুন, ২০২০ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৬০ টয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৫ পয়সা।
রিংশাইন লিমিটেড : কোম্পানিটি চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই১৯-মার্চ২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৩৩ পয়সা। অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৯৯ পয়সা। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৮৪ পয়সা। গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১৭ পয়সা।
Posted ০৯:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন