|

Advertisement
×

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

বৃহস্পতিবার, ২০ মে ২০২১   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- কর্ণফুলী ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, জিকিউ বলপেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড এবং লিগ্যাসি ফুটওয়্যার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্ণফুলী ইন্স্যুরেন্স : আগামী ৩০ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্সে বোর্ড সভা। সভায় ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইস্টার্ন হাউজিং : আগামী ২৭ মে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

জিকিউ বলপেন: আগামী ২৫ মে বিকাল সাড়ে ৩টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে সভায় ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড : আগামী ২৫ মে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। সভায় ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

লিগ্যাসি ফুটওয়্যারের : এ কোম্পানির বোর্ড সভা আগামী ২৪ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com