Ad
x

‘৭ম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট ২০১৯’-এর পুরস্কার বিতরণ

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

‘৭ম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট ২০১৯’-এর পুরস্কার বিতরণ

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ঘাটাইল সেনানিবাসের সার্বিক ব্যবস্থাপনায় ঘাটাইল গলফ ক্লাবের উদ্যোগে দু’দিনব্যাপী ‌‌‘৭ম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট ২০১৯’ -এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.ও.সি ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি এনডিসি পিএসসি। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল আবু ওহাব মোঃ হাফীজুল হব, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রাহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, ঘাটাইল গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ, ঘাটাইল গলফ ক্লাবের সেক্রেটারি লে. কর্নেল মেসবাহ উদ্দিন আহমেদসহ সেনাবাহিনীর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন গলফাররা।

গলফ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এবং বিশেষ অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর এমডি বি এম ইউসুফ আলী পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box

Posted ০৩:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com