Ad
x

৭৫ হাজার কোটি ডলারের মার্কিন সামরিক বাজেট নিয়ে স্যান্ডার্সের প্রশ্ন

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৪৯৮ বার পঠিত

৭৫ হাজার কোটি ডলারের মার্কিন সামরিক বাজেট নিয়ে স্যান্ডার্সের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ধনীদের জন্য এক ট্রিলিয়ন ডলারের কর ছাড়ের কঠোর সমালোচনা করে আগামী ১০ বছরে শিশুদের সেবা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য দেড় ট্রিলিয়ন ডলার খরচের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, কম আয়ের মানুষের জন্য নানারকম সামাজিক সুবিধা বাতিল করা হচ্ছে। সিএনএন, স্পুটনিক

সোমবার এক নির্বাচনী প্রচার অনুষ্ঠানে বার্নি বলেন, শিশুদের সেবা এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য এই অর্থের সরবরাহ মার্কিন ধনীদের কাছ থেকে নিশ্চিত করা হবে। এতে সমাজে ব্যাপক জনকল্যাণমূলক সেবা নিশ্চিত হবে।

বার্নি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ভালো বন্ধু হতে পারে না বলে মন্তব্য করে এও বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন তার মহান বন্ধু নয়। একই সঙ্গে কিমের সঙ্গে চিঠি বিনিময়কেও তিনি অপছন্দ করেন বলে জানান।

Facebook Comments Box

Posted ০১:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com