|

Advertisement
×

৯৪ বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নর্থ ক্যারোলিনায়

সোমবার, ১০ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪১৯ বার পঠিত

৯৪ বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নর্থ ক্যারোলিনায়

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আঘাত হেনেছে প্রায় ১০০ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে আঘাত হানে এ কম্পন।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১, যা গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে। শক্তিশালী এ ভূকম্পন সুদূর ভার্জিনিয়া থেকেও অনুভব করা গেছে। তবে এখন পর্যন্ত এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ১৯২৬ সালের ৮ জুলাই নর্থ ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। এছাড়া ১৯১৬ সালে স্কাইল্যান্ডে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার রেকর্ড রয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:০৭ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com