|

Advertisement
×

৯ দিন পর খুলেছে ব্যাংক বীমাসহ শেয়ারবাজার

রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   প্রিন্ট   ১০০৯ বার পঠিত

৯ দিন পর খুলেছে ব্যাংক বীমাসহ শেয়ারবাজার

টানা ৯ দিনের ছুটি শেষে আজ (৬ এপ্রিল) থেকে খুলছে ব্যাংক-বীমা ও শেয়ারবাজার। সেই সঙ্গে রমজান মাসের সময়ের পরিবর্তে স্বাভাবিক সময়ে ফিরেছে লেনদেন ও অফিস সূচি।

এর আগে গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল ফিতর, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম।

স্বাভাবিক নিয়মে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে ব্যাংক লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

টানা ছুটির কারণে এবার ব্যাংকারদের বড় অংশ বাড়তি ছুটি নেননি। পাশাপাশি ব্যাংক খোলার অপেক্ষা করছেন গ্রাহকদেরও অনেকে। ফলে আগামীকাল পুরোদমে ব্যাংক–বিমা ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:০০ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com