|

Advertisement
×

বেস্ট সিইও’র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন

শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ৩০৪ বার পঠিত

বেস্ট সিইও’র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বছরের সেরা সিইও’র স্বীকৃতি পেয়েছেন।

মালদ্বীপে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান অনুষ্ঠানে কাজিম উদ্দিনকে এ স্বীকৃতি দেয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কাজিম উদ্দিনের হাতে ‘বেস্ট সিইও অব দ্য ইয়ার-২০২৩’ অ্যাওয়ার্ডটি তুলে দেয় সামিট কর্তৃপক্ষ।

কাজিম উদ্দিনের দক্ষ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে করোনা মহামারির মধ্যে ব্যবসায়িক সাফল্য অর্জন ও পরবর্তীতে সাফল্যের ধারা বজায় রেখে সকল সূচকে কোম্পানিকে এগিয়ে নেওয়াসহ বহুবিধ কর্মের জন্য তাকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়।

বেস্ট সিইও অব দ্য ইয়ার-২০২৩ স্বীকৃতি লাভ করায় কাজিম উদ্দিনকে ন্যাশনাল লাইফ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানির সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বেস্ট সিইও অব দ্য ইয়ারের পাশাপাশি বীমা ব্যবসায় অসামান্য অবদান রাখায় ন্যাশনাল লাইফকে ‘স্পেশিয়ালিস্ট ইন্স্যুরেন্স কোম্পানি’র স্বীকৃতি দেয় সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট।

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com