নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২৫ বার পঠিত
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মুশফিক আজীম খান, মিসেস সৈয়দা নাসরিন আজীম, মানসুদ আলম, মিসেস নাজিয়াত আলম, মো. ছায়েদুর রহমান, নিরপেক্ষ পরিচালক বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ ও অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, শেয়ারহোল্ডারবৃন্দ, বহিঃ নিরীক্ষক, কোম্পানি সচিব আবদুর রহমান সিএফও ফারুক আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
Posted ০৪:২০ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com