|

Advertisement
×
বীমা খাতে গ্রাহকের পাওনা ফেরাতে আইডিআরএর আরও এক উদ্যোগ

৫ কোম্পানির ৫,৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৫১ বার পঠিত

৫ কোম্পানির ৫,৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকা

বীমাদাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপে আগামীকাল রোববার (৮ নভেম্বর) পাঁচটি বীমা কোম্পানির ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীকে ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হচ্ছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পাঁচটি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পলিসিধারীরা। প্রতিষ্ঠানটির ১ হাজার ৭৪ জন গ্রাহক পাবেন ৮ কোটি ৩৭ লাখ টাকা।

এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩ হাজার ১৬৩ জন পলিসিধারী পাবেন ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ জন পাবেন ৫ কোটি টাকা।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৪৪ জন পলিসিধারী পাবেন ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা। অন্যদিকে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৪১ জন পলিসিধারীকে দেওয়া হবে ৭ লাখ টাকা।

আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, তাঁদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গ্রাহকের স্বার্থ সুরক্ষা ও বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বীমাদাবি পরিশোধের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com