|

Advertisement
×
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে মানিকগঞ্জের উদ্যোক্তা বাছাই শুরু কাল

তিন দিনের মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৩৭ বার পঠিত

তিন দিনের মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা

তৃণমূল পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি এবং তাঁদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল।

৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারী তরুণদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রাইভেন ইয়ূথ অপরচুনিটি ফর গ্রথ) কর্মসূচির লক্ষ্য তৃণমূল থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের ব্যবসায়িক উদ্যোগে সহায়তা দেওয়া এবং স্বাবলম্বী সমাজ গঠনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করা।

উদ্যোক্তা বাছাই ও মূল্যায়ন কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব ও উদ্যোক্তারা অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। এ ছাড়া মূল্যায়নে থাকবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ করা হয়। ওই জেলাগুলোর বাছাই কার্যক্রমের অংশ হিসেবে মানিকগঞ্জের উদ্যোক্তাদের মূল্যায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় দেশের বাকি ৫৬ জেলাতেও উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদনের প্রক্রিয়া চলছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৮ অপরাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com