|

Advertisement
×

ন্যাশনাল লাইফের ২৫তম আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪২ বার পঠিত

ন্যাশনাল লাইফের ২৫তম আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন

কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বীকৃতি স্বরূপ ২৫তম আইসিএবি অ্যাওয়ার্ড অর্জন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

২৮ নভেম্বর হোটেল রেডিসনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি’র কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এফসিএ। দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ-আইসিএবি বাংলাদেশে পেশাজীবী হিসাববিদদের জাতীয় সংস্থা।

২০২৫ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য আইসিএবি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সকে ২৫তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে।

উল্লেখ্য, দেশের জীবন বীমা সেক্টরে একমাত্র ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স তৃতীয় বারের মতো মর্যাদাশীল এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com