|

Advertisement
×

দিল্লি মাতাচ্ছে বিকেএসপির কিশোররা

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯   প্রিন্ট   ৫৮৪ বার পঠিত

দিল্লি মাতাচ্ছে বিকেএসপির কিশোররা

ভারতের ঐতিহ্যবাহী সুব্রত কাপ ফুটবলের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দলটি এখন দেশের পথে। তিনদিন আগে শুরু হয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিভাগের খেলা। সেখানেও চলছে বিকেএসপির দাপট।

দিল্লির আম্বেদকার স্টেডিয়ামে প্রথম তিন ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে বিকেএসপির কিশোর ফুটবলাররা। প্রথম ম্যাচে ৬-০ ও দ্বিতীয় ম্যাচে ১১-০ গোলে জয়ের পর আজ বুধবার সকালে উড়িষ্যার একটি দলকে ৭-০ ব্যবধানে হারিয়েছে হাসান আল মাসুদের শিষ্যরা।

ম্যচের পর দিল্লি থেকে বিকেএসপি দলের কোচ হাসান আল মাসুদ জানিয়েছেন, তৃতীয় ম্যাচেও দারুণ খেলেছে তার দল। টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করেছে হাবিব। আজ অন্য চার গোল করেছে জনি, তৌহিদুল, মোরসালিন ও তাহসিন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২১ অপরাহ্ণ | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com