বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৭২৯ বার পঠিত
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০১৮ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ লভ্যাংশ অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সেলিব্রেটি কনভেনশন হলে অনুষ্ঠিত ১৯তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার। উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রবৃদ্ধি, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা এবং সর্বাধিক তথ্যসমৃদ্ধ বার্ষিক প্রতিবেদন সরবরাহের জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ সেবা প্রদান ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামলুদ্দিন জাফরী, কোম্পানির চিফ কনসালট্যান্ট রহিম-উদ-দৌলা চৌধুরী, এসিআইআইয়ে (ইউকে) মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ প্রমুখ। সভা পরিচালনা করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিএফও অ্যান্ড কোম্পানি সচিব নিজাম উদ্দিন আহমাদ।
Posted ০৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com