|

Advertisement
×

সাঈফের সেঞ্চুরি, নাঈমের ফিফটিতে বাংলাদেশের ৩২২

শনিবার, ১২ অক্টোবর ২০১৯   প্রিন্ট   ৫৯৫ বার পঠিত

সাঈফের সেঞ্চুরি, নাঈমের ফিফটিতে বাংলাদেশের ৩২২

কলম্বোয় সিরিজ নির্ধারণী ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ এ দল। স্বাগতিকদের বিপক্ষে দাঁড় করিয়েছে ৩২২ রানের বিশাল সংগ্রহ। রান পেয়েছেন দুই ওপেনার। সেঞ্চুরি করেছেন সাঈফ হাসান, হাফসেঞ্চুরি এসেছে নাঈম শেখের ব্যাট থেকে।

প্রেমদাসা স্টেডিয়ামে টস হেরে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। দুই ওপেনারের ১২০ রানের জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। শুরু থেকেই দারুণ খেলতে থাকা নাঈম শেখ আউট হন ব্যক্তিগত ৬৬ রানের মাথায়। তাও স্বাভাবিকভাবে নয়। ফিল্ডিংয়ে বাধা দেয়ার অভিযোগে আউট দেয়া হয় নাঈমকে। নিজের ইনিংসটি ৫ চার ও ২ ছয়ের মারে সাজান তিনি।

নাঈম ফিরে গেলেও লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিতে কোনো ভুল করেননি সাঈফ। লঙ্কান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ১১০ বলে ১১৭ রান করেন তিনি। ইনিংসের ৪২তম ওভারে আউট হওয়ার ১২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান সাঈফ।

এ দুইজন ব্যতীত আর কেউই পঞ্চাশ পেরোতে পারেননি। ফলে আশানুরূপ সংগ্রহ পায়নি বাংলাদেশ। সাঈফ আউট হওয়ার আগে ৪১ ওভারেই ২৫৫ রান করে ফেলেছিল এ দল। কিন্তু এরপর শেষের ৯ ওভারে আসে মাত্র ৬৭ রান। ফলে ৩২২ রানের বেশি হয়নি দলের সংগ্রহ।

সাঈফ-নাঈমের পর তৃতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। এছাড়া নুরুল হাসান সোহান ১৭, এনামুল হক বিজয় ১৫, আফিফ হোসেন ধ্রুব ১২ এবং সানজামুল ইসলাম করেন ১২ রান।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৭ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com