রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ-২০২০ উদ্বোধন

বিবিএনিউজ.নেট

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৬৫৯ বার পঠিত

বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ-২০২০ উদ্বোধন

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ-২০২০ এর উদ্বোধন বাংলাদেশ ভলিবল স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও সদস্য মোস্তফা কামাল, বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগ কমিটির সেক্রেটারি সিরাজুল ইসলাম, পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা। এছাড়া ফেডারেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠন এর নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোট ১০টি দল নিয়ে বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ-২০২০ শুরু হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৯:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com