Ad
x

প্রাইম ইসলামী লাইফের ইজিএম অনুষ্ঠিত

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৭৩২ বার পঠিত

প্রাইম ইসলামী লাইফের ইজিএম অনুষ্ঠিত

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৭ম অতিরিক্ত সাধারণ সভা সোমবার রজনীগন্ধা হল, ফারইষ্স্ট টাওয়ার ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতার।

কোম্পানির চেয়ারম্যান গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ সেবা প্রদান, শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণসহ কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) প্রমুখ। সভা পরিচালনা করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এম. নূরুল আলম, এফসিএস, সিসিইপি-আই।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com