Ad
x

হঠাৎ করেই স্থগিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ

বুধবার, ১২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪১৮ বার পঠিত

হঠাৎ করেই স্থগিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ

বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলো খেলতে বাংলাদেশসহ বিভিন্ন দল প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কিন্তু বুধবার ফিফা ও এএফসি অক্টোবর ও নভেম্বরে নির্ধারিত ম্যাচ চারটি পিছিয়ে আগামী বছর নিয়ে গেছে।

এএফসির ওয়েবসাইটে জানানো হয়েছে, বিভিন্ন দেশের করোনাভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে ২০২১ সালে ম্যাচ চারটির তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সিলেটে ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। পরের ম্যাচ ছিল ১৩ অক্টোবর দোহায় কাতারের বিরুদ্ধে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল ১২ নভেম্বর) ও ওমানের বিপক্ষে ১৭ নভেম্বর।

এই চার ম্যাচের জন্য বাফুফে গত ৫ আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করেছে। ৩০ জন ফুটবলার ক্যাম্পে রিপোর্ট করেছেন যার মধ্যে ১৮ জনেরই করোনা পজিটিভ।

সবাইকে সোমবার দুই প্রতিষ্ঠানে দুইবার করে করোনা পরীক্ষা করানো হয়েছে। বুধবার সন্ধ্যায় রিপোর্ট পাওয়া যাবে। তার আগেই ফিফা ও এএফসি থেকে আসলো ম্যাচ অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিতের খবর।

Facebook Comments Box

Posted ০২:২০ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com