Ad
x

ফিরেই জোড়া গোলে জুভেন্টাসকে জেতালেন রোনালদো

সোমবার, ০২ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৫৮৯ বার পঠিত

ফিরেই জোড়া গোলে জুভেন্টাসকে জেতালেন রোনালদো

দলে ক্রিস্টিয়ানো রোনালদোর না থাকার প্রভাব কতটুকু তা হাতেনাতে প্রমাণ পেয়েছে জুভেন্টাস। পর্তুগিজ উইঙ্গারকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠ তুরিনে বার্সেলোনার বিপক্ষে হেরেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

তার আগে সিরি’আ লিগেও পয়েন্ট খুইয়েছে রোনালদোবিহীন জুভেন্টাস। অবশেষে করোনা জয় করে মাঠে ফিরলেন সিআর সেভেন। এবার আর জয়ের জন্য কপালে দুশ্চিন্তার ভাঁজ আঁকতে হয়নি কোচ আন্দ্রে পিরলোকে। বেঞ্চ থেকে ওঠে এসে জোড়া গোল করে প্রতিপক্ষের মাঠে জুভদের দাপুটে জয় জয় এনে দিলেন রোনালদো। স্পেজিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে তুরিনের বুড়িরা।

ফেরার ম্যাচে পিরলোর মূল একাদশে ছিলেন না ৩৫ বছর বয়সী উইঙ্গার। ৫৬তম মিনিটে পাওলো দিবালার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আর তার তিন মিনিট পরেই আলভারো মোরাতার পাস থেকে গোল করেন রোনালদো।

তার আগে ম্যাচের ১৪তম মিনিটে জুভদের এগিয়ে দেন আলভারো মোরাতা। তবে সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। ৩২তম মিনিটে তোমাসো পাবেগার গোলে সমতায় ফেরে স্পেজিয়া।

তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে জুভেন্টাস। রোনালদোর গোলের পর দলের হয়ে ৬৭তম মিনিটে তৃতীয় গোল করেন আদ্রিয়ান র‌্যাবিয়ট। এরপর ৭৬তম মিনিটে পেনাল্টি কিক থেকে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।

এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে জুভেন্টাস। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান।

Facebook Comments Box

Posted ০৪:০০ অপরাহ্ণ | সোমবার, ০২ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com