|

Advertisement
×

ঘন কুয়াশায় বদলে গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি

বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৬৯০ বার পঠিত

ঘন কুয়াশায় বদলে গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচি

শুধু উত্তরবঙ্গই নয়, রাজধানী ঢাকাও হঠাৎ ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে। এই ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে ফেরি চলাচল বন্ধ। বেশ কটি ফেরি মাঝনদীতে গিয়ে আটকেও পড়েছে। রাত ৮টার পরে রাজধানী ঢাকার পরিবেশও ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায়।

এর মধ্যে মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা পর্যন্ত খেলা হয়েছে। শেরে বাংলা ও তার আশপাশ তখন ছিল ঘন কুয়াশায় ঢাকা। এর ভেতরে দিনের ম্যাচ যেমন তেমন, রাতের খেলা নির্বিঘ্নে আয়োজন রীতিমত কঠিন।

তাই পরিস্থিতি বিচার বিবেচনায় এনে আয়োজক ও ব্যবস্থাপকরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময়সূচি বদলে ফেলেছেন। ঘন কুয়াশার কারণে দিনের দুটি ম্যাচের সময়ই এগিয়ে আনা হয়েছে।

এতদিন ধরে দুপুর দেড়টার শুরু হওয়া ম্যাচ এখন শুরু হবে বেলা সাড়ে ১২টায়। ঐ ম্যাচের টস হবে বেলা ১২টায়। আর সন্ধ্যা সাড়ে ৬টার খেলা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। ঐ খেলার টস হবে বিকেল ৫টায়।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবারের (৪ ডিসেম্বর) ম্যাচের সূচিতেও বদল আনা হয়েছিল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ থাকায় দুই ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছিল সেদিনের ম্যাচ দুটি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৪৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com