|

Advertisement
×

ডোমিঙ্গোসহ টাইগারদের তিন কোচ আসছেন ১০ জানুয়ারি

শনিবার, ০২ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ১০৫৯ বার পঠিত

ডোমিঙ্গোসহ টাইগারদের তিন কোচ আসছেন ১০ জানুয়ারি

সময়ের চাকা ঘুরে ২০২০ শেষে চলে এসেছে ২০২১ সাল। নতুন বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ১০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে আর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সপ্তাহখানেকের মধ্যেই শুরু হয়ে যাবে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রস্তুতি।

বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ থেকে শুরু করে পেস-স্পিন, ফিল্ডিং কোচ, ট্রেনার আর কম্পিউটার অ্যানালিস্টসহ সব কোচই বিদেশি। সব কিছু ঠিক থাকলে জাতীয় দলের অনুশীলন শুরুর আগেই ঢাকা চলে আসবেন জাতীয় দলের সব বিদেশি কোচ।

আগেই জানা, বাংলাদেশের বিদেশি কোচরা এসে কদিন পরই ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পারছেন। বিসিবি জাতীয় দলের সব বিদেশি কোচদের জন্য সরকারের উচ্চপর্যায়ের বিশেষ অনুমতি নিয়ে রেখেছে।

যাতে করে জাতীয় দলের ভিনদেশি কোচদের জন্য আর ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতে না হয়। তারা রাজধানী ঢাকায় পা রেখে কোভিড-১৯ টেস্ট দিয়ে, নেগেটিভ হলেই জাতীয় দলের সঙ্গে কাজ করার অনুমতি পাবেন।

এদিকে অনুশীলন শুরুর সপ্তাহখানেক আগেই বিদেশি কোচদের ঢাকা আসা শুরু হয়েছে। ট্রেনার জুলিয়ান ক্যালেফাতো ও ট্রেনার নিকোলাস ট্রেভরলি ইতোমধ্য ঢাকায়।

আজ শনিবার সকালে রাজধানীতে পা রেখেছেন জুলিয়ান ও নিকোলাস। সকাল ৯টায় এসে পৌঁছান জুলিয়ান ক্যালিফাতো আর সকাল ১০টায় পা রাখেন নিকোলাস।

ট্রেনার-ফিজিও অনুশীলন শুরুর সপ্তাহখানেক আগে এলেও জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক আসবেন আরও পরে।

বিসিবির নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, টাইগারদের দুই দক্ষিণ আফ্রিকান (হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক) কোচ ও ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন আগামী ৮ জানুয়ারী শুক্রবার। তারা আসার ৪৮ ঘন্টা পরই শুরু হবে টিম বাংলাদেশের অনুশীলন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com