|

Advertisement
×

সূচকের ঊত্থানে সপ্তাহ শুরু

রবিবার, ১৬ মে ২০২১   প্রিন্ট   ৫৭৬ বার পঠিত

সূচকের ঊত্থানে সপ্তাহ শুরু

সূচকের ঊত্থানে দেশের পুঁজিবাজারে সপ্তাহ শুরু হয়েছে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবেস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিন লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১ টির, দর কমেছে ৮৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৯ টির।

ডিএসইতে ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৫ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪৯ পয়েন্টে।

সিএসইতে ২৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯২টির দর বেড়েছে, কমেছে ৬৮টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com