|

Advertisement
×

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

বুধবার, ২৩ জুন ২০২১   প্রিন্ট   ৬৩৮ বার পঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছে।

গতকাল বুধবার (২৩ জুন) বিএসইসির ৭৭৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ টাকা উত্তোলন করবে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে আইপিও’র মাধ্যমে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার শেয়ার ইস্যু করবে। কোম্পানিটির অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

উত্তোলিত অর্থ মেয়াদি আমানত, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও আইপিও খাতে ব্যয় করবে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ৯৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ২ পয়সা (সম্পদ পুনর্মূল্যায়নসহ)।

কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ জুন ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com