বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১   প্রিন্ট   ৪১৮ বার পঠিত

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এইচ টি এম কাদের নেওয়াজ।

এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকারসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. কাওসার মুন্সি।

প্রতিষ্ঠানটির ২০২০ সালের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য বছরে প্রতিষ্ঠানটির মোট প্রিমিয়াম ৪৬ কোটি ২৯ লাখের বিপরীতে নিট প্রিমিয়াম হয়েছে ২৯ কোটি ১২ লাখ টাক। আগের বছর এক্ষেত্রে ছিল ৪৯ কোটি ৯১ লাখ টাকার বিপরীতে ২৮ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া করপূর্ব ও বিনিয়োগ আয় হয়েছে যথাক্রমে ১২ কোটি ২৭ লাখ টাকা এবং ৮ কোটি ৩৫ লাখ টাকা। আগের বছর এক্ষেত্রে ছিল ১১ কোটি ২১ লাখ টাকা এবং ৭ কোটি ১৯ লাখ টাকা। এসময়ের মধ্যে প্রতিষ্ঠানটির সম্পদ গত বছরের ১২৫ কোটি ১৮ লাখ টাকার চেয়ে বৃদ্ধি পেয়ে ১৩০ কোটি ১৪ লাখ টাকায় দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২.০৭ টাকা এবং ১৯.০৯ টাকা, যা আগের বছর ছিল ১.৮৮ টাকা এবং ১৮.০২ টাকা।

সমাপ্ত বছরে প্রতিষ্ঠানটির এমন ব্যবসায়িক সাফল্যে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বিনিয়োগকারীদের সর্বসম্মতিক্রমে সভার অন্যান্য কর্মসূচীর সাথে যা অনুমোদন লাভ করে।

 

Facebook Comments Box

Posted ০৪:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com