Ad
x

এশিয়া কাপ আরচারিতে স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের রোমান সানা

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯   প্রিন্ট   ৯৭৩ বার পঠিত

এশিয়া কাপ আরচারিতে স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের রোমান সানা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-১ এ ফাইনালে উঠেছেন বাংলাদেশের রোমান সানা।

বৃহস্পতিবার সেমিফাইনালে রোমান স্বাগতিক আরচার থামউং উইথ্যায়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে উঠেছেন স্বর্ণজয়ের মঞ্চে।

রিকার্ভ পুরুষ এককে রোমান সেমিফাইনালে উঠেছিলেন রাশিয়ার সাইবেকদরজিয়েভ বেয়ারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে। এর আগে রোমান মিয়ানমারের নে লিন ও কে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে।

শেষ ষোলোতে রোমান সানার প্রতিপক্ষ ছিলেস ভারতের সুত্রধর স্বকীর্তি। তাকে রোমান হারিয়েছিলেন ৬-০ সেট পয়েন্টে।

শুক্রবার স্বর্ণের লড়াইয়ে রোমান সানা প্রতিদ্বন্দ্বিতা করবেন কাজাখস্তানের আবদুললিন ইলফাতের। ফাইনাল শুরু স্থানীয় সময় বিকেলে ৪.৪০ মিনিটে।

Facebook Comments Box

Posted ০৩:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com