নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ প্রিন্ট ৩১৯ বার পঠিত
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি থেকে মার্চ, ২০২৫), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল থেকে জুন, ২০২৫) ও অর্ধবার্ষিকের (জানুয়ারি থেকে জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৩১ আগস্ট) ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৩১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৩ টাকা বা ৪১.৯৩ শতাংশ।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ইসলামী ব্যাংক পিএলসির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৪ টাকা। আগের হিসাববছরের একই সময়ে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.৯১ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.৬৭ টাকা বা ৮৭.৪৩ শতাংশ।
এদিকে, চলতি হিসাববছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ২.২২ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে ইসলামী ব্যাংক পিএলসির মুনাফা বেড়েছে ১.৮০ টাকা বা ৮১.০৮ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ইসলামী ব্যাংক পিএলসির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.৩৯ টাকা।
Posted ০২:৫২ অপরাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com