সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ১৪০ বার পঠিত

একমি ল্যাবরেটরিজের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান নাগিনা আফজাল সিন্হা।

এছাড়াও ড. জাবিলুর রহমান সিনহা উপ-ব্যবস্থাপনা পরিচালক, জাহানারা মিজান সিনহা- উপ-ব্যবস্থাপনা পরিচালক, তাসনিম সিনহা- উপ-ব্যবস্থাপনা পরিচালক, তানভীর সিনহা-পরিচালক, সাবরিনা জুনেদ-পরিচালক, ফাহিম সিনহা-পরিচালক, দাস দেবা প্রসাদ-স্বতন্ত্র পরিচালক এবং নিরীক্ষা কমিটি ও নমিনেশন এন্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান, এহসান উল ফাত্তাহ-স্বতন্ত্র পরিচালক, কাজী ছানাউল হক স্বতন্ত্র পরিচালক, নিরঞ্জন চন্দ্র দেবনাথ-মনোনীত পরিচালক, মো. হাসিবুর রহমান-অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কম্পায়েন্স, কাজী মোহাম্মদ বদরুদ্দিন, এফসিএ, এফসিএমএ-নির্বাহী পরিচালক এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), মো. আরশাদুল কবির, এফসিএ, সিনিয়র জি.এম. এবং মো. মাসুদুর রহমান ভূঁইয়া, এফসিএস- কোম্পানি সচিব, সভায় উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ যোগ দান করেন।

সভায় কোম্পানীর ২০২৪-২০২৫ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কম্পায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং সর্বোপরি ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা সমূহ সম্মানিত শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত এবং অনুমোদিত হয়।

Facebook Comments Box
×

Posted ০৭:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com