|

Advertisement
×

আস্থা লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৪০৫ বার পঠিত

আস্থা লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স-২০২৪ শনিবার (২৬ অক্টোবর) পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আস্থা লাইফের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক মতবিনিময় ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)।

আরও উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্দুল মান্নান ও অন্যান্য কর্মকর্তাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে ‘নতুন ধারার বীমা’ সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার ‘স্মার্ট জীবন বীমা’ কোম্পানির রোল মডেল হিসেবে অবদান রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আস্থা লাইফ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com