|

Advertisement
×

ইউনিয়ন ব্যাংকের আইপিও’র অর্থ ব্যবহারে সময় বেড়েছে

মঙ্গলবার, ২০ জুন ২০২৩   প্রিন্ট   ২২৩ বার পঠিত

ইউনিয়ন ব্যাংকের আইপিও’র অর্থ ব্যবহারে সময় বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্তব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংকের আইপিওর (প্রাথমিক গণপ্রস্তাব) অর্থ ব্যবহারের সময় বেড়েছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির গত ১৫ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের কাছ থেকে আইপিও ফান্ড বাড়ানোর বিষয়ে অনুমতি পেয়েছে। ফলে ব্যাংকটি আইপিও তহবিলের অর্থ ব্যবহারে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময় পেয়েছে।

তবে, বিষয়টি চূড়ান্ত হবে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com