মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইডিআরএ’র চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   প্রিন্ট   ১২৪ বার পঠিত

আইডিআরএ’র চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নির্বাচন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৬ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী নাদিয়া নিভিনকে আইডিআরএর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বীমা খাতের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করবেন এবং যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

এতে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে। এর আগে অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নাদিয়া নিভিন।

বীমা খাতে নতুন নেতৃত্ব হিসেবে নাদিয়া নিভিনের নিয়োগকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা, দাবি নিষ্পত্তি জোরদার, গ্রাহক আস্থা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং নিয়ন্ত্রক তদারকি শক্তিশালী করার বিষয়ে নানা আলোচনা চলছিল। সেই প্রেক্ষাপটে নতুন চেয়ারম্যানের ওপর এসব চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব বর্তাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আইডিআরএ দেশের জীবন ও সাধারণ বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বীমা কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি, গ্রাহক স্বার্থ সংরক্ষণ এবং খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে বীমা খাতে সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ আরও গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চলতি বছরের মার্চে আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে ড. এম আসলাম আলম পদত্যাগ করলে পদটি শূন্য হয়। এরপর থেকেই বীমা খাতে নতুন চেয়ারম্যান নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে গত মে মাসে চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দিয়ে সংশোধিত আইনের গেজেট প্রকাশ করে সরকার।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মীর নাদিয়া নিভিন দীর্ঘ ১৭ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সুশাসন ও নির্বাচন বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করেছেন।
নিজের পেশাগত যাত্রা সম্পর্কে তিনি জানিয়েছেন, তার জন্ম কুয়েতে এবং সেখানেই ইংরেজি মাধ্যম স্কুলে প্রাথমিক শিক্ষা শুরু হয়। পরে তিনি পরিবারসহ বাংলাদেশে ফিরে আসেন। উচ্চশিক্ষায় তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন এবং ২০০৪-২০০৬ সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
২০০৭ সালে তিনি ইউএনডিপিতে যোগ দেন এবং ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন, সংসদ ও বিচার খাতের সংস্কার কার্যক্রমে যুক্ত হন।

জার্মানি, নিউইয়র্ক, আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া ও মিয়ানমারসহ বিভিন্ন দেশে ইউএনডিপির হয়ে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের সময় হার্ভার্ড কেনেডি স্কুল থেকে লোকপ্রশাসন বিষয়ে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box

Posted ০৬:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com