বিবিএ নিউজ.নেট
রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ প্রিন্ট ৪৪৪ বার পঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯-এর ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সম্প্রতি রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাজী ওসমান আলীর হাতে এ পুরস্কার তুলে দেন।
এসময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-এর সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ ও আইসিএমএবি’র সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ, এফসিএমএ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, এফসিএমএসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Posted ০১:৩০ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন