শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আজ থেকে পর্দা উঠেছে বিপিএলের

শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২৩৭ বার পঠিত

আজ থেকে পর্দা উঠেছে বিপিএলের

অপেক্ষার পালা শেষে নতুন বছরের শুরুতেই শুরু হচ্ছে ক্রিকেট আমেজ। আজ শনিবার থেকে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ষষ্ঠ আসর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

আজ শনিবার থেকে শুরু হয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট শেষ হবে ফেব্রুয়ারির ৮ তারিখ ফাইনালের মধ্য দিয়ে। এবার প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। শনি থেকে বৃহস্পতিবার প্রথম ম্যাচ বেলা সাড়ে ১২টা আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের সময়সূচি ভিন্ন। সেদিন প্রথম ম্যাচ বেলা ২টা এবং পরের ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। গতবারের মতো এবারও খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স মোট সাতটি দল অংশ নিচ্ছে। গেল ২৮ অক্টোবর প্লেয়ার ড্রাফট দিয়ে দল সাজিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), এলইডি স্টাম্প, ড্রোন ও স্পাইডার ক্যামেরা ব্যবহার হবে বিপিএলে। তাই টুর্নামেন্টের আকর্ষণও বেড়ে যাবে নিঃসন্দেহে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ১১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com