|

Advertisement
×

ইউনিক হোটেলের লভ্যাংশ অনুমোদন

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৮৮ বার পঠিত

ইউনিক হোটেলের লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল এবং রিসোর্টস লিমিটেড ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বৃহস্পতিবার ঢাকা গুলশান ক্লাবে কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮০ টাকা ৬৯ পয়সা।

কোম্পানির চেয়ারম্যান সেলিনা আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, পরিচালক খালেদ নূর, নাবিলা আলী, চৌধুরী নাফিজ সারাফাত, মো. মোহসিন, গাজী সাখওয়াত হোসেন, মো. গোলাম সারওয়ার স্বতন্ত্র পরিচালক মো. সাত্তার, মো. ফুরকান উদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com