বিবিএনিউজ.নেট
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ প্রিন্ট ৮৭৫ বার পঠিত
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়, সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাহিদা আনোয়ার। সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম, পরিচালকদের মধ্যে এমজি ফারুক, আলহাজ মো. ইয়াহিয়া, কোম্পানি স্বতন্ত্র পরিচালক এ জেড এম শামসুল আলম ও মো. আমিরুল হাসান, মুখ্য উপদেষ্টা আলহাজ মো. আনোয়ার হোসেন, কনসালট্যান্ট একে মমতাজ খান এবং ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ ও কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান।
সভায় বিপুল শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও পরিচালকমÐলীর পতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উপস্থিত শেয়ারহোল্ডাররা ২০১৮ সনে কোম্পানির প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে আশা প্রকাশ করেন।
পরিশেষে কোম্পানির উত্তরোত্তর উন্নতি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com