বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তরণ নিয়ে প্রশ্ন

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১৫১ বার পঠিত

উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তরণ নিয়ে প্রশ্ন

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হবে। ইতিপূর্বে জাতিসংঘের দেয়া তিনটি শর্তই বাংলাদেশ সফলভাবে পরিপালন করেছে। তাই বাংলাদেশ আগামী বছর উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত।

বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনার জন্য জতিসংঘের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করবে। সেই সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হবে বাংলাদেশ আগামী বছর থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হবে কিনা। জাতিসংঘের প্রতিনিধি দলের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উন্নযনশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়া না হওয়া নিয়ে সরকার ও দেশের ব্যবসায়ী-উদ্যোক্তা শ্রেণির মধ্যে মতভেদ রয়েছে। সরকার চাচ্ছে নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী বছর থেকেই বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হোক। আর ব্যবসায়ীরা চাচ্ছে আরো কয়েক বছর সময় নেয়া যেতে পারে। এই মুহূর্তে উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হবার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বিগত সরকার রাজনৈতিক স্বার্থে নিজেদের কৃতিত্ব প্রদর্শনের জন্য অর্থনীতির বিভিন্ন তথ্য ম্যানিপুলেট করে দেখাতো। তারা চেষ্টা করতো ইতিবাচক তথ্যগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর জন্য। আর নেতিবাচক তথ্যগুলোকে লুকিয়ে রাখার জন্য। প্রতি বছররই দেখা যেতো উন্নয়ন সহযোগী, বিশেষ করে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আএএমএফ) এর তথ্যের সঙ্গে সরকারি তথ্যের ভিন্নতা থাকে। বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বাংলাদেশ এবং উন্নয়ন সহযোগিদের তথ্যের মধ্যে ১ থেকে দেড় শতাংশ ফারাক থাকে। কোন পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য প্রকাশ করে তার একটি বড় অংশই বিভ্রান্তিকর।

এই অবস্থায় উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হওয়া কতটা যৌক্তিক হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশ যদি উন্নয়নশীল দেশের উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হয় তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বর্তমানে যে শুল্কছাড় এবং অন্যান্য সুবিধা পায় তা হারাবে। কোন কোন গবেষকের মতে, এতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৬ থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ এই বিপুল ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। তাই তারা দাবি করছেন উন্নয়নশীল দেশের চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ হবার সময়সীমা আরো তিন থেকে ১০ বছর পর্যন্ত বিলম্বিত করা হোক।

Facebook Comments Box

Posted ০৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com