|

Advertisement
×

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য শুরু হলো টাইগারদের প্রস্তুতি

রবিবার, ১০ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৭২২ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য শুরু হলো টাইগারদের প্রস্তুতি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এরই মধ্যে ঢাকা পৌঁছে গেছে। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে তারা প্রস্তুতি নিতে মাঠেও নেমে পড়বে। সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দলও। আজ সকাল ১০টায় শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি। সাকিব-তামিম-মুশফিকসহ দলের ২৪ ক্রিকেটার সবাই অংশ নিয়েছেন এই অনুশীলনে।

সকাল ১০টায় শেরে বাংলার ইনডোরে শুরু হয় টিম বাংলাদেশের ওয়ানডে দলের প্রস্তুতি। প্রাথমিক দলে জায়গা না পাওয়া মাশরাফি বিন মর্তুজাকে ছাড়াই এই অনুশীলন শুরু হয়েছে।

২০ জানুয়ারি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ এবং ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে, ১৪ এবং ১৬ জানুয়ারি।

সিরিজ খেলার লক্ষ্যে আজ সকালেই ঢাকা এসে পৌঁছেছে ৩৮ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২৫ জানুয়ারি ওয়ানডে সিরিজ শেষে এই দল থেকে ১১জন ফিরে যাবে। বাকি ২৭জন থাকবে টেস্ট সিরিজের জন্য। ৩ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এবং ১১ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ম্যাচ।

গত মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:০১ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com