বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৫২৭ বার পঠিত
একটি স্বাস্থ্যকর ও আনন্দময় কর্মপরিবেশ নির্মাণ এবং প্রাতিষ্ঠানিক টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের প্রতিশ্রুতি নিয়ে গার্ডিয়ান লাইফ একটি বিশ্বমানের পরিবেশবান্ধব ও গ্রিন অফিস স্পেস উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। এরই ফলশ্রুতিতে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল ‘ইউএসজিবিসি’ গার্ডিয়ান লাইফের গুলশান হেড অফিসকে লিড প্লাটিনাম সার্টিফিকেশনে পুরস্কৃত করেছে।
‘ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন’ ক্যাটাগরিতে বাংলাদেশে প্রথম বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গার্ডিয়ান লাইফ `লিড প্লাটিনাম সার্টিফিকেট’ অর্জন করলো। একইভাবে দেশের লাইফ এবং নন-লাইফ সব ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যেও গার্ডিয়ান লাইফ প্রথম ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে এ মূল্যবান সার্টিফিকেট অর্জন করে।
এ লক্ষ্যে ১৬ সেপ্টেম্বর গার্ডিয়ান লাইফ হেড অফিসে সার্টিফিকেট হস্তান্তর এবং ডিজিটাল প্রেস মিটের আয়োজন করা হয়।
সার্টিফিকেট হস্তান্তর পর্বটি লিড সার্টিফিকেশন জার্নি সংবলিত একটি করপোরেট এভি দেখানোর মাধ্যমে শুরু হয়। অনন্ত আহমেদ, ইন্টারন্যাশনাল গ্রিন বিল্ডিং এক্সপার্ট, লিড এপি- পাঁচ ক্যাটাগরিতে, ইউএসজিবিসি ফ্যাকাল্টি এবং ব্যবস্থাপনা পরিচালক, ৩৬০ টোটাল সল্যুশন লিমিটেড আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেটটি হস্তান্তর করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. এম মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর ও পৃষ্ঠপোষক তপন চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফের স্পন্সর ও পৃষ্ঠপোষক সৈয়দ নাসিম মঞ্জুর, পরিচালক- সৈয়দ আখতার হাসান উদ্দিন এবং ডেভিড জেমস হাওয়ার্ড গ্রিফিথস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম।
এছাড়া লিড প্লাটিনাম সার্টিফিকেশন জার্নি সম্পর্কে আলোকপাত করেন গার্ডিয়ান লাইফের চিফ অপারেটিং অফিসার শামীম আহমেদ।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com