সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইনট্রাকো রিফুয়েলিং

নিজস্ব প্রতিবেদক:

সোমবার, ২৮ আগস্ট ২০২৩   প্রিন্ট   ৪৪৮ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইনট্রাকো রিফুয়েলিং

আজ ২৮ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস রোববার ইনট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৭ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪১ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৬.৪২ শতাংশ, খান ব্রাদার্সের ৪.৩৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.০২ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৯৬ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.৭৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৫৭ শতাংশ, সোনালী পেপারের ৩.০১ শতাংশ, সি পার্ল হোটেলের ২.৯৯ শতাংশ এবং বিডিকম অনলাইনের ২.৮৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

 

 

Facebook Comments Box
×

Posted ০৬:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com