|

Advertisement
×

ডিএসইর লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪   প্রিন্ট   ৫৩৯ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

আজ ১৩ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির ২৪ কোটি ১৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২২৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৫৭ লাখ ১০ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

১৭ কোটি ৭৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমজেএল বিডির ১৬ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১৪ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা, মেঘনা পেট্রোলিয়ামের ১৪ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকা, খান ব্রাদার্সের ১০ কোটি ৮৩ লাখ ২৫ হাজার টাকা, অগ্নী সিস্টেমের ৯ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা, ইবনে সিনার ৮ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা এবং বেক্সিমকো ফার্মার ৮ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০১ অপরাহ্ণ | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com