Ad
x

ডিএসইর লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৫২২ বার পঠিত

ডিএসইর লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

আজ ০৬ ফেব্রুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মার। আজ ডিএসইতে কোম্পানিটির ৮৩ কোটি ৪৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৫ লাখ ২৫ হাজার টাকার।

৫৫ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিংয়ের ৪০ কোটি ৯০ লাখ ৩৩ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৪ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩০ কোটি ১০ লাখ ৭৫ হাজার টাকা, ফরচুন সুজের ৩২ কোটি ৫৯ লাখ ২১ হাজার টাকা, ইভিন্স টেক্সটাইলের ৩০ কোটি ১৪ লাখ ৮৫ হাজার টাকা, দেশবন্ধু পলিমারের ২৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা এবং আইএফআইসি ব্যাংকের ২৬ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com