Ad
x

নভেম্বরে শেষ হবে বাকি থাকা পাকিস্তান সুপার লিগ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫২১ বার পঠিত

নভেম্বরে শেষ হবে বাকি থাকা পাকিস্তান সুপার লিগ

করোনাভাইরাসের থাবায় শেষ হতে পারেনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শেষ চারটি ম্যাচ বাকি রেখেই বন্ধ করে দিতে হয়েছিল পিএসএলের শেষ অংশ।

দীর্ঘ বিরতির পর এবার পিএসএলের শেষ চারটি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দিন-তারিখও ঘোষণা করে ফেলেছে তারা। আগামী নভেম্বরেই অনুষ্ঠিত হবে পিএসএলের নকআউট পর্ব, তথা কোয়ালিফায়ার ও ইলিমিনেটরের তিনটি ম্যাচ এবং ফাইনাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ১ম ও দ্বিতীয় দল মুলতান সুলতান এবং করাচি কিংসের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার। একই দিন অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে তৃতীয় এবং চতুর্থ হওয়া দুই দল লাহোর কালান্দার এবং পেশোয়ার জালমির মধ্যকার ইলিমিনেটর ম্যাচ।

১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং ইলিমিনেটরের জয়ী দল। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। পিসিবি জানিয়েছে, এই চার ম্যাচের প্রতিটিই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে।

করোনাভাইরাসের কারণে গত মার্চেই বন্ধ করে দেয়া হয়েছিল পিএসএল। তার আগেই অবশ্য শেষ করে আনা হয়েছিল গ্রুপ পর্বের ম্যাচগুলো। শুধু পিএসএলই নয়, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ২৪ সপ্তাহ বন্ধ থাকার পর এবার চালু করা হবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটও।

Facebook Comments Box

Posted ০২:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com