|

Advertisement
×

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ২২ বার পঠিত

ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর তিনি নতুন দায়িত্বে যোগ দেন।

ব্যাংকিং খাতে ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা ছিলেন। ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ও শাখা ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মোহাম্মদ আবু জাফর।

Facebook Comments Box

Posted ০৫:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com