মঙ্গলবার, ১১ মে ২০২১ প্রিন্ট ৪৬০ বার পঠিত
সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ২০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এন আর এম বোরহান উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল ইসলাম,ভাইস- চেয়ারম্যান দেওয়ান নুরুল ইসলাম, পরিচালক জামান আরা বেগম,ক্লেইম কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার। স্বতন্ত্র পরিচালকদের বেলাল হোসেন, ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ ও ড. সিরাজুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
কোম্পানির চেয়ারম্যান এন আর এম বোরহান উদ্দিন বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিদায়ী অর্থবছরে কোনো লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি।
২০১২ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
Posted ০৩:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন