রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পপুলার লাইফের গ্রাহকদের বীমাদাবির ৮ কোটি ৭ লাখ টাকা পরিশোধ

বিবিএনিউজ.নেট

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৩৬ বার পঠিত

পপুলার লাইফের গ্রাহকদের বীমাদাবির ৮ কোটি ৭ লাখ টাকা পরিশোধ

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ২ হাজার ৯২০ জন গ্রাহকের বীমাদাবির মোট ৮ কোটি ৭ লাখ ৯ হাজার ৭০৭ টাকার চেক হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে চট্টগ্রাম রীমা কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান আলহাজ্ সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও মো. হাবিবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box
×

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com