Ad
x

প্রগতি লাইফের রাইট আবেদনের তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫২৬ বার পঠিত

প্রগতি লাইফের রাইট আবেদনের তারিখ নির্ধারণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট আবেদন শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির রাইট সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এর আগে প্রগতি লাইফের রাইট রাইট অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। ৫টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ১৫ টাকা। এর মাধ্যমে কোম্পানিটি ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা সংগ্রহ করবে।
কোম্পানিটি ১:১ হারে রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানিটি ব্যবসা বৃদ্ধি এবং মূলধন শক্তিশালী করার জন্য রাইট শেয়ার ইস্যু করবে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com