শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশের আরচাররা যুদ্ধে নামছে মঙ্গলবার

বিবিএনিউজ.নেট

সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২২৩ বার পঠিত

বাংলাদেশের আরচাররা যুদ্ধে নামছে মঙ্গলবার

আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার ৫ ইভেন্টে স্বর্ণের লড়াইয়ে নামছেন বাংলাদেশের আরচাররা।

গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে চলছে ২৫ দেশের আরচারদের এ প্রতিযোগিতা। সোমবার দুপুর পর্যন্ত ৫ ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন স্বাগতিক আরচাররা।

স্বাগতিক আরচাররা ফাইনালে উঠেছেন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ও নারী, রিকার্ভ দলগত পুরুষ ও নারী এবং কম্পাউন্ড দলগত পুরুষ।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠেছেন রোমান সানা। ফাইনালে প্রতিপক্ষ ভারত। এ ইভেন্টে মেয়েদের বিভাগে ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকী। ফাইনালে তার প্রতিপক্ষ ইরান।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের অসীম কুমার, আবুল কাশেম মামুন ও শেখ সজিব। স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

কম্পাউন্ড নারী দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের বন্যা আক্তার, সুস্মিতা বনিক ও শ্যামলী রায়। ফাইনালে প্রতিপক্ষ ভারত।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন বাংলাদেশের তামিমুল ইসলাম, রুবেল ও রোমান সানা। মঙ্গলবার এ ইভেন্টের ফাইনালেও প্রতিপক্ষ ভারত।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ৫:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com