বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ অগ্রাধিকার পাবে : অর্থমন্ত্রী

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২   প্রিন্ট   ৩৭৬ বার পঠিত

বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ অগ্রাধিকার পাবে : অর্থমন্ত্রী

আগামী অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, ‘ব্যবসায়ীরা যদি সহযোগিতা না করত তাহলে পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতো না। কাজেই ভয়ের কোনো কারণ নেই। আসছে বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ অগ্রাধিকার দেয়া হবে।’

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের ৪২তম যৌথ পরার্শক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘কাউকে কষ্ট না দিয়ে কীভাবে রাজস্ব আয় বাড়ানো যায়, বাজেটে সেই প্রচেষ্টা থাকবে।’

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আগেও ঠকেননি। এবারও ঠকবেন না। আপনারা ঠকলে দেশ পিছিয়ে যাবে। কাজেই আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটটি অত্যন্ত গণমুখী হবে। এই বাজেটে আপনারা জিতবেন।’

গত ১৩ বছরে দেশের রাজস্ব আহরণ আট গুণ বৃদ্ধি পেয়েছে জানিয়ে মুস্তফা কামাল বলেন, ‘এর পেছনে অবশ্যই ব্যবসায়ীদের অবদান রয়েছে। আমাদের উন্নয়ন ধরে রাখতে হলে আরও রাজস্ব দরকার। ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়।’

বাংলাদেশের করনীতি নিয়ে তিনি বলেন, ‘উন্নত বিশ্বের মতো আমরা এখন প্রত্যক্ষ কর ব্যবস্থার প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। যার যত বেশি আয়, তিনি তত বেশি কর দেবেন । এই ব্যবস্থার ফলে কারও ওপর করের চাপ আসবে না।’

সভায় এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে ব্যবসা-বাণিজ্যকে সহযোগিতা করা। আগামী বাজেটে তার প্রতিফলন থাকবে। আওতা বাড়িয়ে করের চাপ কমানোর নীতি আসন্ন বাজেটেও অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘শুধু কর কমিয়ে দ্রব্যমূল্য চাপিয়ে রাখা যাবে না। এর সঙ্গে অন্যান্য সহযোগিতা নিতে হবে।’

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষ চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

বাজেট সামনে রেখে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ও আয়কর বিষয়ে লিখিত প্রস্তাব দেন তিনি।

 

Facebook Comments Box

Posted ০৭:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com