|

Advertisement
×

বিএসইসি’র চেয়ারম্যানের সাথে ইউসিবি ব্যাংকের পরিচালকের সাক্ষাৎ

সোমবার, ১৯ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৫১৬ বার পঠিত

বিএসইসি’র চেয়ারম্যানের সাথে ইউসিবি ব্যাংকের পরিচালকের সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়্যারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ডাইরেক্টর এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় তারা পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ইউসিবি পুজিবাজারের সার্বিক উন্নয়নে বিএসইসি-এর সাথে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অন্যতম পরিচালক ডা. জুনাইদ শফিক এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ শওকত জামিল ও ব্যাংকের কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান।

Facebook Comments Box

Posted ০৬:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com