বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ প্রিন্ট
অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা একদমই ভালো ছিল না পাকিস্তানের। নিউজিল্যান্ডের বোলিং তোপে ২০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারিরা।
সেখান থেকে দারুণভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে শাদাব খান আর ফাহিম আশরাফের ব্যাটে। ২০ ওভার শেষে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে তুলেছে ১৫৩ রানের লড়াকু পুঁজি।
ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানের মাথায় সাজঘরের পথ ধরেন ওপেনার আবদুল্লাহ শফিক (০)। এরপর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে একটু স্বস্তি পেয়েছিল সফরকারিরা। ২০ রান তুলে ১ উইকেটে।
সেখান থেকে টানা তিন বলে তিন উইকেট নেই। জ্যাকব ডাফির করা ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে রিজওয়ান (১৭ বলে ১৭), পঞ্চম বলে সাজঘরের পথ ধরেন মোহাম্মদ হাফিজ (০)।
পরের ওভারের প্রথম বলে আউট হায়দার আলিও (৩)। স্কট কাগিলিনের ফিরতি ক্যাচ হন এই ব্যাটসম্যান। এরপর খুশদিল শাহও ২০ বলে ১৬ রানের ধীর ইনিংস খেলে ফিরলে ৩৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।
সেখান থেকে একটার পর একটা জুটি গড়ে দলকে এগিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান। ৩২ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪২ রানের লড়াকু এক ইনিংস খেলেন এই অলরাউন্ডার।
শেষদিকে ফাহিম আশরাফ ১৮ বলে ২টি চার আর ৩টি ছক্কায় করেন ৩১ রান। এছাড়া একটি করে ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে দিয়েছেন ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদিরা। ওয়াহাব ৫ বলে ৯ আর শাহীন শাহ ৫ বলে করেন হার না মানা ১০ রান।
কিউই বোলারদের মধ্যে জ্যাকব ডাফি ৪টি, স্কট কাগিলিন নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার ইশ সোধি আর ব্লেয়ার তিকনারের।
Posted` ২:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com