মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
মোহাম্মদী খানমের নিয়োগ অনুমোদনে আইডিআরএ’র কালক্ষেপণ

বিপাকে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ০৯ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৬৭৪ বার পঠিত

বিপাকে দেশ জেনারেল ইন্স্যুরেন্স

বীমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মোহাম্মদী খানমকে নিয়োগ প্রদান করা হয়। তবে সাত মাস অতিবাহিত হলেও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ’র) তার নিয়োগের বিষয়ে অনুমোদন দেয়নি। আইন অনুয়ায়ী বীমা কোম্পানির সিইও নিয়োগের ক্ষেত্রে আইডিআরএ’র অনুমোদন নিতে হয়। কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার কালক্ষেপণে নিয়োগের বিষয়টি দীর্ঘদিন ঝুলে আছে। এতে বিপাকে পড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় কোম্পানির স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা জটিলতা।

এ বিষয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবুল কাশেম বলেন, গত জানুয়ারি ২০২১ থেকে এখনো মুখ্য নির্বাহীর দায়িত্ব পালন করে আসছি। আমি দায়িত্বে থাকাকালীন গত মে মাসে মোহাম্মদী খানমকে নিয়োগ দিয়ে অনুমোদনের জন্য আইডিআরএ’র নিকট প্রেরণ করা হয়। দীর্ঘ সাত মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত গ্রহণ না করায় দেশ জেনারেল ইন্স্যুরেন্স এর বোর্ড কোন সিদ্ধান্ত নিতে পারছে না। এ অবস্থায় নিয়ন্ত্রণ সংস্থা বিষয়টি সুস্পষ্ট করলে সিইও নিয়োগে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবে কোম্পানি কর্তৃপক্ষ।

আইডিআরএ’র অনুমোদন ছাড়া কোনো ব্যক্তির সিইও পদে যোগ দেওয়া বীমা আইন ২০১০-এর ৮০ ধারা এবং বীমা কোম্পানির সিইও নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা ২০১২-এর পরিপন্থী। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউ সিইও হিসেবে কাজ করতে পারবেন না। বেতন-ভাতাও নিতে পারবেন না। তবে কোনো কোম্পানিতে সিইও’র পদ শূন্য থাকলে ওই পদের অব্যবহিত নিম্ন পদের কোনো কর্মকর্তা সিইও (চলতি দায়িত্ব) হিসেবে কোম্পানিতে ৩ মাস দায়িত্ব পালন করতে পারবেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ মে ২০২১ তারিখ দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদের জন্য মোহাম্মদী খানমকে নিয়োগ দিয়ে অনুমোদনের জন্য আইডিআরএ’র নিকট আবেদন করা হয়। ছয় মাস অতিবাহিত হওয়ার পর পুনরায় গত ১৮ নভেম্বর দেশ জেনারেল ইন্স্যুরেন্স আইডিআরএ’র নিকট চিঠি (মৃদু অনুস্মারক) প্রেরণ করে কিন্তু তারপরও মিলছে না মোহাম্মদী খানমের নিয়োগ অনুমোদন।

এ বিষয়ে আইডিআরএ’র নির্বাহী পরিচালক এস এম শাকিল আখতার এর সাথে আলাপকালে তিনি বলেন, সিইও নিয়োগের ক্ষেত্রে আমাদের কিছু কাগজপত্র দরকার, সেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হয়। আমরা বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছি। কাগজগুলো হাতে আসলে বলা যাবে তিনি নিয়োগ অনুমোদন পাবেন কিনা।

 

 

 

 

 

 

 

 

 

Facebook Comments Box
×

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com